নিজস্ব প্রতিবেদক
বগুড়া মহানগরের পুরান বগুড়ায় তিনমাথা এলাকায় অবস্থিত অবকাশ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে র্যাব-১২ বগুড়া ও সদর থানার পুলিশের একটি দল ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। অভিযানকালে আটক আরো চার পুরুষকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারীকে গ্রেফতার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ। আগামীকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply