ঈদের দিন রাতে বগুড়ায় আবারও জোড়া হত্যাকান্ড সংঘটিত হয়েছে। শহরের নিশিন্দারা হাকির মোড় চকর পাড়ায এলাকায় দুর্বৃত্তরা রুমন ও শরীফ নামে দুই যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে।ওই এলাকার একটি ইউক্লিপটাস বাগানে তাদেরকে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে বগুড়ার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মৃতদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
জোড়া হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান জানান, হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন জোড়া হত্যাকান্ড এর কারণ জানতে তদন্ত চলছে।
Leave a Reply