নিজস্ব প্রতিবেদক
বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয় এসএসসি-২০০১ এর বন্ধুসভার উদ্যোগে ঈদ পূণর্মিলনী -২০২৪ সংগঠনের সভাপতি ও ইসলামি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোঃ তৌহিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ডে ধরমপুর গ্রামে রিমার বাড়িতে দিন ব্যাপি পূর্ণমিলনী অনুষ্ঠানে বন্ধুদের বরণ,পরিচিতি ও আলোচনা সভা, কূপন বিতরণ, খেলাধুলা এবং মধ্যাহ ভোজন, স্মৃতিচারন, সমাপনী বক্তব্য ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা কমিটির সহ সভাপতি জুয়েল হোসেন, সহ সভাপতি ও জয়পুরপাড়া সবুজ বাংলা যুব সংঘ ক্লাবের সভাপতি মাফুজার রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ পল্লি চিকিৎসক রবিউল ইসলাম, সংগঠনের কার্যকরী সদস্য ও ঢাকা মিরপুর-১৩ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ম্যানেজার শাফিউর রহমান, সদস্য আফরোজা খাতুন শাপলা, রিমা আক্তার প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন রাজিয়া হোমিও আয়ুর্বেদ হেলথ কেয়ার এবং হিজামা কাপিং থেরাপি সেন্টার এর প্রোপাইটর ডাঃ মোঃ মুরাদুজ্জামান, এ্যাডঃ পলাশ মাহমুদ, মোঃ শামিম রহমান , সাখাওয়াত হোসেন রিপন, রাসেল মন্ডল, আপেল, রহমান, ইকবাল, শামিমা, শাপলা কালিবালা, সুমন, পুতুলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply