1. admin@bogurapost.com : admin :
বরগুনায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বরগুনায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯১ বার

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে কনে যাত্রীবাহী ১টি মাইক্রোবাস, ১টি অটোরিকশা ও ১টি মোটরবাইক খালে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্বজনদের আহজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। মাইক্রোবাসে থাকা ১৪ জনের ৯ জনই মারা যান।

এদের মধ্য ৭ জন নারী ২টি মেয়ে শিশু ছিলো। মৃতরা হলেন, রুবিয়া (৪৫), স্বামী রফিকুল হাওলাদার, রাইতি খান (২২), ফাতেমা (৩৫), তাহিরাত মেজবিন (৭), ফরিদা বেগম (৪৮), স্বামী মৃত ফজলুর রহমান, তাসফিয়া মুবাচ্ছেরা (১২), শাহনাজ আক্তার (৩৫), স্বামী আবুল কালাম আজাদ।

এরা হলেন মাদারীপুরের শিবচরের বাসিন্দা। আর জাকিয়া (৩৫), স্বামী জহিরুল ইসলাম, গ্রাম হলদিয়া এবং রুকাইদ ইসলাম (৪১) , পিতা জহিরুল ইসলাম তক্তাবুনিয়া, আমতলী।

ঘটনার বিবরণে জানা যায়, হলদিয়ানিবাসী মাসুম বিল্লাহর মেয়ে মোসাম্মত হুমায়রাকে বিবাহ দেন আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের সেলিম হায়দারের ছেলে সাইফুল ইসলাম সোহাগের নিকট। শুক্রবার ২১ জুন ২০২৪ কনে পক্ষ অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেন।

শনিবার ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত পেয়ে কনে পক্ষ যাচ্ছিলো বর সাইফুলের বাড়িতে। পথিমধ্যে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত খালের উপর একটি পুরাতন আয়রন ফুট ব্রিজের উপর দিয়ে কনের বাড়ির মেহমানদের নিয়ে মাইক্রোবাসটি যাওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।

এতে ৭ জন নারী ২ জন মেয়ে শিশু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে ৯ জনের মরদেহ আমতলী স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী দেলোয়ার গাজী জানান, বেলা দুটোর দিকে হঠাৎ করে একটা শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে দেখা যায় একটা মাইক্রোবাস, একটা মোটরবাইক ও একটা অটোরিকশা ব্রিজ ভেঙে খালে পড়ে আছে। অটোরিকশার যাত্রী ও মাইক্রোবাসের পুরুষ যাত্রীরা বের হতে পারলেও বের হতে পারেনি নারী ও শিশু যাত্রীরা। এলাকার লোকজন ছুটে এসে উদ্ধার কাজে নেমে মরদেহটি উদ্ধার করেন।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার ইনসপেক্টর আব্দুল হানিফ জানান, বেলা ১.৫৮ মিনিটের সময় স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এবং আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষযে আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান জানান, আমতলীর ইতিহাসে সবথেকে দুঃখজনক ঘটনা এটি। মৃতদের মধ্যে ৭ জনই ছিলেন কনে বাড়িতে বেড়াতে আসা মাদারিপুরের শিবচরের বাসিন্দা। বাকি দুজন ছিলেন আমতলীর। মরদ ব্য

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews