1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জোড়া হত্যা মামলার প্রধান আসামী শ্রমিক নেতা মিঠুসহ ৪ জনের ৪ দিনের রিমান্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জোড়া হত্যা মামলার প্রধান আসামী শ্রমিক নেতা মিঠুসহ ৪ জনের ৪ দিনের রিমান্ড

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় জোড়া হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি মোটর শ্রমিক ইউনিয়ন সম্পাদক
সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ ৪ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুপান্ত সাহা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।

রিমান্ড প্রাপ্তরা হলো, সৈয়দ কবির আহমেদ মিঠু (৫০), নিশিন্দারা খাঁপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ (২৬), একই এলাকার পুর্বপড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৮), সুলতানগঞ্জ আলী সোনার লেনের ইসমাঈল হোসেনের ছেলে আজবিন রিফাত (১৯)।

১৭ জুন ঈদের রাতে পূর্ব পরিকল্পনা মতে শহরের নিশিন্দারা এলাকায় পরিচিতি জনকে দিয়ে মোবাইল ফোনের শেখ শরিফ ও রোম্মানকে বাড়ি থেকে ডেকে আনে। এরপর দুইজনকে সামান্য দুরত্বে দুই স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা বীর দর্পে স্থান ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় হোসেন শেখ নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোষা উদ্ধার করা হয়েছে।

দায়েরকৃত মামলায় প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা সার্জিল আহমেদ টিপু, তৃতীয় বর্তমান কাউন্সিলর ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া শাখার সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু ও তাদের সহযোগী ১৩ জনের নামে ১৪/১৫ জন অজ্ঞাত আসামী করে নিহত শরিফের মা হেনা বেগম বাদী হয়ে ঘটনার পরেরদিন রাতে সদর থানায় জোড়া হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান জানান, শরিফ রোম্মান হত্যার প্রধান আসামিসহ গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। সোমবার আবেদন শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে । এ জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews