1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় খামারীকে ড্রেনে চুবিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় খামারীকে ড্রেনে চুবিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২২৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ড্রেনের ভেতরে মাথা চুবিয়ে মুরগীর খামারী ইউনুস আলী হত্যাকাণ্ডে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২। রবিবার রাতে গাবতলী উপজেলার হামিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসামী আহসান মন্ডল (৩০) বালা কৈগাড়ী এলাকার জিন্না মন্ডলের ছেলে। সে ইউনুস হত্যা মামলার ৩ নম্বর আসামি৷ এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

মামলার বরাদ দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, মুরগীর খামারী ইউনুস আলীর বড় ছেলে আবু শাহীন মানসিক রোগী। গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে আবু শাহীন তাদের প্রতিবেশী আব্দুল ওয়াহাবের স্ত্রীকে রাস্তাকে হাত ধরে সরিয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার( ২২ জুন) বিকাল তিনটার দিকে শাহীনকে একা পেয়ে আব্দুল ওয়াহাব এলোপাতাড়ি মারধর করে৷ পরে সন্ধ্যার দিকে শাহীনের ছোট ভাই গোলাম রসুল তার ভাইকে মারধর করার কারণ জিজ্ঞাসা করতে গেলে আব্দুল ওয়াহাব অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে তার ভাই ও আত্মীয়স্বজনেতরা মিলিত হয়ে গোলাম রসুলকে মারধর করে। এসময় ইউনুস আলী রসুলকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তারা তাকেও মারধর করেন এবং ইউনুস আলীকে ড্রেনের মধ্যে মাথা  চুুুবিয়ে শ্বাসরোধে  হত্যা করে।

র‍্যাব কমান্ডার আরও বলেন, ইউনুস আলী হত্যাকাণ্ডে সদর থানায় আব্দুল ওয়াহাবকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার তিন নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews