1. admin@bogurapost.com : admin :
বগুড়া মোকামতলা মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া মোকামতলা মডেল প্রেসক্লাবের বৃক্ষ রোপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৪৮ বার

মহাস্থান প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে উন্নত জাতের ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম।
কর্মসূচির শুরুতে মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে। যার ফলে তাপমাত্রা বাড়ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর দিনদিন নেতিবাচক প্রভাব পড়ছে। তাই, পরিবেশ ভালো রাখতে গাছ লাগানোর বিকল্প নাই।

কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য রুহুল আমিন ফটু ও দাতা সদস্য আব্দুল মতিন মন্টু।

এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ, সদস্য রুহুল আমিন, সাবিত হোসেন, তৌহিদ মন্ডল ও রায়হান আলী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews