1. admin@bogurapost.com : admin :
নবজাতককে নিয়ে বাড়ি ফেরা হলো না নন্দীগ্রামের জুথির, ঘটল হৃদয়বিদারক ঘটনা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নবজাতককে নিয়ে বাড়ি ফেরা হলো না নন্দীগ্রামের জুথির, ঘটল হৃদয়বিদারক ঘটনা

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৯৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তিনদিনের নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি ফেরা হলো না নন্দীগ্রামের জুথি আকতারের । সন্তান জন্ম দিয়ে ক্লিনিক থেকে শনিবার বিকেল বাড়িতে ফেরা পথে উপজেলার সিমলা বাজার এলাকায় সিএনজি অটোরিকশার সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে  জুথি ও মা ভাই গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নিলে জুথির মৃত্যু হয়। তবে নবজাতক সন্তান বেঁচে আছে। এ ঘটনায় যুথির মা জেসমিন বেগম (৪৫) ও ভাই জিহাদ (১৭) গুরুতর জখম হয়ে আহত হয়েছে। নিহত জুথি উপজেলার ভাত সিমলা এলাকার হেলাল উদ্দিনের মেয়ে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ির এস আই আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া শহরের হেলথ সিটি ক্লিনিকে তিন আগে সন্তান জন্ম দেয় জুথি। সেই নবজাতক সন্তান নিয়ে মা ও ছোট ভাইকে সিএনজি অটোরিকশা যোগে নন্দীগ্রাম উপজেলার সিমলা এলাকায় রওনা দেয়। পথিমধ্যে বিকেল সোয়া ৪ টার দিকে সিমলা বাজার এলাকায় সিএনজি অটোরিকশা সাথে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে জুথিসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জুথিকে মৃত্যু ঘোষনা করে চিকিৎসক। অপর দুই আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান,  দুর্ঘটনা কবলিক চালককে আটক করা সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews