বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জুথি আকতার নামের এক প্রসুতির পর আহত ছোট ভাইয়ের প্রান গেল। কিন্তু অলৌকিক ভাবে সুস্থ রয়েছে তার তিন দিনের সন্তান। চিকিৎসাধীন অবস্থায় নিহত জিহাদ (১৭)।
রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জিহাদ। এনিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় মারা গেল দুইজন। নিহত যুথী খাতুন ও জিহাদ ভাগ শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে।
জানা গেছে, বগুড়া হেলথ কেয়ার ক্লিনিকে গত তিনদিন আগে জুথি সন্তান প্রসব করে। গতকাল শনিবার বিকেলে জুথি তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌছিলে বিপরীত মুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলে তিনদিনের সন্তান অক্ষত থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথিকে মৃত ঘোষনা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। জুথি ও তার ভাই জিহাদ মারা গেছেন। তবে তিনদিনের কন্যা সন্তান সুস্থ আছে।
Leave a Reply