1. admin@bogurapost.com : admin :
বগুড়া নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত এবং ২ জন আহত হয়েছে। রবিবার রাতে বগুড়া – নাটোর আঞ্চলিক মহাসড়কের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে উপজেলার রণবাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ।

শহিদুল ইসলাম আরএফএল গ্রুপের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় , শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় আরএফএল গ্রুপে চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসছিলো। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের তিন বছর বয়সি ছেলে বায়েজিদও সঙ্গে ছিলেন। নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে কাভার্ড ভ্যান পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।

পরে গুরুতর আহত অবস্থাহ বেলাল, সাথী ও বায়েজিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বায়েজিদ নামে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews