নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় বাবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়মাইল হাট থেকে বের হয়ে বাবুল হোসেন পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে বগুড়াগামী ট্রাকের চাপায় ঘটাস্থলে মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে গেছে। তাই ট্রাক বা চালক হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply