1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬০ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক হুসনেআরা শিখা বলেছেন, স্কুল ব্যাংকিং স্মার্ট বাংলাদেশ বির্নিমানের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । দেশের মানুষকে আর্থিক অন্তভুক্তি নিশ্চিতকরণ করতে হবে, আর্থিক অন্তভুক্তি মানে আমাদের প্রত্যকের একটি ব্যাংক এ্যাকাউন্ট থাকা। তাহলে শতভাগ আর্থিক অন্ত ভুক্তি নিশ্চিত হবে। জাতিসংঘ এক সমীক্ষা করে দেখে ১ ভাগ ব্যাংক এ্যাকাউন্ট খোলা হলে দেশের জাতীয় আয় ১ ভাগ প্রবৃদ্ধি বাড়ে। জন্মনিবন্ধন যেভাবে নিশ্চিত করছে সেই একই ভাবে শিক্ষার্থীদের ব্যাংক এ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্কুল ব্যাংক এ্যাকাউন্টে কোন সার্ভিস চার্জ হয় না।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব করে গড়ে তুলতে হবে। ব্যাংক হলো আস্থার জায়গা, ব্যাংকের রাখা সুসময়ের অর্থ দু:সময়ে কাজ দেবে। সকল ব্যাংক ঋণ দিয়ে থাকে। আজকের ব্যাংক এ্যাকাউন্ট আগামীদিনে শিক্ষার্থীদের প্রয়োজনের ৫ লাখ টাকা ঋণ দেবে। এ পর্যন্ত দেশে ৪৩ লাখ স্কুল ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ে ব্যাংকারকারদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি শনিবার সকালে বগুড়া নবাববাড়িতে একটি অডিটোরিয়ামে ৪৭টি ব্যাংক কর্তৃক আয়োজিত মার্কেন্টােইল ব্যাংকের নেতৃত্বে ব্যাংকিং কনফারেন্স-২০২৪ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
’’আজকের সঞ্চয়ের অভ্যাসগুলো গড়ে দেবে ওদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ” শ্লোগানে কনফারেন্সে মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি আদিল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক চলতি দায়িত্বে মোঃ শাহেদ আলী, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ব্যাংকের পিএলসির আঞ্চলিক প্রধান মোঃ মতিযার রহমান, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজার মোঃ আলা উদ্দীন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক জহুরুল হক, ভান্ডারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আকতার প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার আলেয়া ফেরদৌসী, জনতা ব্যাংকের দীপন কুমার নন্দী। স্কুল ব্যাংকিং কনফারেন্স’ র ৪৭টি ব্যাংকের ২ জন করে  কর্মকর্তা ও ৪৭টি স্কুলের ২ জনে করে প্রধান শিক্ষক,  এবং প্রতিটি স্কুলের ৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews