1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন পাইকারি ও খুচরা দ্রব্য বিক্রেতাদের নিয়ে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেসবাউল করিম, আতিরিক্ত জেলা  প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত  হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচারক মশিউর রহমান, সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক  এখলাস হোসেন, ডিম, চাল, পেঁয়াজ, মরিচের পাইকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, সরকার ব্যবসায়ীদের ব্যাপারে আন্তরিক। কিন্তু ব্যবসায়ীদের সদিচ্ছা দেখা যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্তেও বাজারে আলু, কাঁচা মরিচ, ডিমের দাম বাড়াচ্ছে।
সাইফুল ইসলাম বলেন, আমরা ব্যবসায়ীদের কোন হয়রানী করতে চাই না। কিন্তু বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করলে আইনের আওতায় আনা হবে। ডিম ব্যবসায়ীরা হিমাগারে ডিম সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় তিনি নিন্দা জানান। অতীতের যারা ডিম হিমাগারে গুদামজাত করেছে তাদের সতর্ক করে দেয়া হয়।
 তিনি আরও বলেন, পেঁয়াজের ব্যাপারেও মনিটোনিং করা হবে। কোন মতেই ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া চলবে না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। মোবাইল কোর্ট করে স্বল্প জরিমানা করা হলেও অনেকে সতর্ক হচ্ছে না। ব্যবসায়ীরা সতর্ক হোন, না হলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews