1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদমদিঘীতে শ্বাশুড়ি হত্যাকাণ্ডে জামাই গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া আদমদিঘীতে শ্বাশুড়ি হত্যাকাণ্ডে জামাই গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদিঘীতে শ্বাশুড়ি হত্যাকাণ্ডে ঘর জামাই রাসেল আহমেদ (২৮) কে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে
র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে যৌথ অভিযানে হত্যা মামলার একমাত্র আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে এক প্রেসবিফ্রিং এসব তথ্য জানান র‌্যাব -১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার মিতইল এলাকার মোঃ সেলিমের ছেলে।

তিনি আরও জানান ১০ জুলাই জেলার আদমদীঘি থানাধীন ছাতুয়া এলাকার মোঃ তবিবুর রহমান (৫০) অভিযোগ দায়ের করেন যে, তার বোন উপজেলার মিতইল এলাকার মৃত সোলাইমান আলীর স্ত্রী জবেদা বেগম (৬২) নিজ বাড়িতে তার মেয়ে ও মেয়ে জামাইসহ সপরিবারে বসবাস করতো। তার বোন জবেদা বেগম এর নামের ৫৭ শতক জায়গা তার মেয়ের জামাই রাসেল প্রায়ই বিক্রি করে টাকা দিতে বলতো এবং নির্যাতন করতো। গতকাল বুধবার ভিকটিমের মেয়ে জামাই রাসেল কাজের জন্য বাহিরে যায় এবং দুপুরে বাড়ীতে ফেরত আসিয়ে দুপুরের খাবার চান। ভিকটিমের মেয়ে তার জামাইকে খাবারের জন্য একটু অপেক্ষা করতে বলে। সেসময় তাদের মাঝে কথা কাটাকাটি হয় ও একপর্যায়ে ভিকটিমের মেয়েকে তার মেয়ের জামাই রাসেল রান্না ঘরের লোহার বেড়ী হাতে নিয়ে মারপিট শুরু করে। তখন ভিকটিম তাদের মারপিট সমাধান করার জন্য এগিয়ে আসলে জামাই রাসেলের হাতে থাকা লোহার বেড়ী দিয়ে শাশুড়ি জবেদা বেগম এর গলায় আঘাত করলে গলার ভিতরে ঢুকিয়া যায় ও কৌশলে রাসেল পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে ও ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়াতে নিয়ে রওনা করলে পথিমধ্যে মৃতবরণ করেন। যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষণিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত মামলার আসামী গাইবান্ধা জেলায় সাঘাটা থানা এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যৌথ অভিযানে একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাসেল আহমেদ কে গ্রেপ্তার করা হয়।

কমান্ডার আরও জানান, জিজ্ঞাসাবাদে রাসেল র‌্যাবকে জানায় তার পরিবারের সাথে কোন যোগাযোগ রাখা তার স্ত্রী ও শাশুড়ি পছন্দ করতো না। ঘটনার দিন রাসেল তার ভাবীর জন্য গ্যাস ট্যাবলেট কিনতে হবে এরকম একটা কথা তার স্ত্রীকে বলেছিল। এ নিয়ে স্ত্রী বিরক্ত হয়ে তাকে গালাগালি করে এবং এক পর্যায়ে স্ত্রী ও শাশুড়ি মিলে তাকে আক্রমণ করে। সেও পাল্টা আক্রমণ করলে এমন ঘটনা ঘটে। দাপ্তরিক কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews