1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হারম্যান মেইনার কলেজে আন্তর্জাতিক এসওএস শিশুপল্লী দিবসের সমাপনী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় হারম্যান মেইনার কলেজে আন্তর্জাতিক এসওএস শিশুপল্লী দিবসের সমাপনী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৯ বার

নিজস্ব প্রতিবেদক

আর্তমানবতার মহান সেবক ড.প্রফেসর হারম্যান মেইনার ১৯১৯ সালে ২৩ জুর জন্মগ্রহন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিনতির ফলে বহুগৃহ পরিত্যক্ত ও এতিম শিশুদের তাদের হারানো পারিবারিক পরিবেশের অরুরূপ বিকল্প একটি পারিবারিক পরিবেশে লালন,পালন করার উদ্যোগ নেন প্রফেসর ড. হারম্যান মেইনার। তিনি ১৯৪৯ সনে অষ্ট্রিয়ার ইমস্টে প্রথম এসওএস শিশু পল্লী প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৫ টি মহাদেশের ১৩৮ টি দেশে তাঁর প্রতিষ্ঠিত শিশু পল্লীর কার্যক্রম বিন্তৃত। হারম্যান মেইনার এর জন্মদিন উপলক্ষে বিশ্বের ১৩৮ টি দেশে আজ বৃহস্পতিবার একযোগে পালিত হচ্ছে এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী দিবস। তারই ধারাবাহিকতায় বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ বগুড়ার সপ্তাহব্যাপী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুণ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে চিত্রাঙ্কন হাতের লেখা,কবিতা আবৃতি,উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সমাপনী অনুষ্ঠানে এসওএস শিশুপল্লী বগুড়ার পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হারম্যান মেইনারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করার আহবান জানান । সেই সাথে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও কলেজের মনোরম পরিবেশ দেখে অত্র প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

অত্র কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান। এর আগে অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগানিজের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।

আলেচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews