1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নাতিকে কাস্তের আঘাতে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নাতিকে কাস্তের আঘাতে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অভ্যন্তরিন দ্বন্দের জেরে শিশু নাতীকে কাস্তের আঘাতে গলাকেটে হত্যার অভিযোগ নানার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বন্ধন সরকার(৫)। সে সদর উপজেলার লাহিগীপাড়া এলাকার রবি দাসের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুকুমার দাস(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার মৃত ঝুমুর দাসের ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করতো। সুকুমার নিহত বদ্ধনের মা কাকলী রানীর মামা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর( অপারেশন) ফইম উদ্দিন।

সুকুমারের প্রতিবেশীরা জানান, গত মঙ্গলবার থেকে শশীবদনী এলাকায় হরিবাসর শুরু হয়৷ এ উপলক্ষ্যে বন্ধন সরকার তার মায়ের সাথে তার মায়ের মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শুনি কাচথে দিয়ে গলাকেটে বন্ধনকে হত্যা করেছে সুকুমার। সুকুমার না পালিয়ে যেয়ে ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে৷

নিহত বন্ধনের বন্ধুর মা কাকলী রানী বলেন, ছেলেকে সাথে নিয়ে আমরা হরিবাসরে আসছিলাম। আজ হরিবাসর শেষ হলে বাড়িতে যেতে চাচ্ছিলাম। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে তার নানা সুকুমার গলাকেটে হত্যা করেছে।

নুনগোলা ইউনিয়ন বিট পুলিশের এস আই মিজানুর রহমান বলেন, নিহতের মায়ের সাথে সুকুমারের অভ্যন্তরিন দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইন্সপেক্টর ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুকুমারকে গ্রেপ্তার করা হয়েছে । নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এখনও জানতে পারিনি। আমরা তদন্ত করছি, পরে হত্যাকান্ডের রহস্য জানানো যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews