‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানে বগুড়ায় বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা ২৪ শহরের পৌরপার্কে টিটু মিলনায়তনে শনিবার বেলা ১১ টায় শুভ উদ্বোধন করা হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনের এক আলোচনা সভায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাকির হাসান, জেলামুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু। স্বাগত বক্তব্য সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান।
শেষে সামাজিক বনায়নে উপকারীভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। এর আগের অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।
Leave a Reply