1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সুজন কর্তৃক বৃক্ষরোপন ও চারা বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সুজন কর্তৃক বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার

নিজস্ব প্রতিবেদক

গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ মানুষের পরম বন্ধু। প্রকৃত ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। এরেই ধারাবাহিকতায় সুজন- সুশাসনের জন্য নাগরিক
বগুড়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিনুর ইসলাম টম্পি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলেখা নারগিস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ মহল,সহকারী শিক্ষক আঞ্জুয়ারা বেগম, সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, সুজন শাজাহানপুর উপজেলার সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনিস রহমান,সুজন জেলা কমিটির সদস্য শেখ মাহবুবার রহমান চপল, এম কবির ফুয়াদ, সুলতান বাদশা, শামসাদ মুর্শিদা সোমা, সু-চন্দন সরকারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

বিতরণের পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রত্যেকের উচিত বসতবাড়ির চারপাশে ও পরিত্যাক্ত জায়গায় গাছ রোপণ করা। গাছ থেকে অক্সিজেন, ছায়া, ও ফল পাওয়া যায়। গাছ মানুষের পরম বন্ধু। এজন্য আমাদের সবার উচিত বৃক্ষ রোপন করা ও যত্ন নেওয়া।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews