1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট , পুলিশসহ শতাধিক আহত, আটক ১৫ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট , পুলিশসহ শতাধিক আহত, আটক ১৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪১৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে বগুড়া। শহরের সাতমাথা, বনানীসহ বিভিন্ন এলাকায় কোটা বিরোধী আন্দোলন কারীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করতে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছেড়েছে।  এ সময়  ১০ জন পুলিশসহ শতাধিক আহত হয়েছে। পুলিশ ১৫ জনকে শিক্ষার্থীকে আটক করেছে।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল , মোহাম্মদ আলী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে

বেলা সাড়ে এগারো টায় পুলিশের বাধা উপেক্ষা করে  বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লাঠি সোটাসহ নিয়ে শহরের সাতমাথায় প্রবেশ করে। এরপর কোটা প্রথা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল  করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শহরের বড়গোলা, থানার মোড়, ষ্টেশন রোড ও পৌরপার্ক রোডে আন্দোলনকারী অবস্থান নিয়ে বিকেল ৪ টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইয়াকুবিয়া স্কুল মোড় জজ কোয়ার্টারের ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের পোষাক ও লাঠি কেড়ে নেয় আন্দোলনকারী।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অসংখ্য  রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এছাড়াও শহরের বনানী, কলোনি সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ৩ প্লাটুন বিজিবি সদস্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক টহল দিচ্ছে।  জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও এপিবিএন পুলিশ আন্দোলনকারীদের প্রতিহত করতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রয়োজনে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান, হাসপাতালে ৯ পুলিশ সদস্যসহ ৫১ জন আহত এসেছিলেন। এদের মধ্যে ১২ শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে পর্যাবেক্ষণে রাখা হয়েছিল, তারাও বিকেলে হাসপাতাল ত্যাগ করেছে। বর্তমানে ৯ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে।

বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, আজ বেলা তিনটা পর্যন্ত বুলেটবিদ্ধ ৩৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী ও দুজন পথচারী। এর মধ্যে কয়েকজনের মাথা ও চোখে গুলি লেগেছে। এতে কেউ কেউ দৃষ্টিশক্তি হারাতে পারেন।এটা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। তারপর আরো আহতরা ভর্তি হয়েছে।

পুলিশ আন্দোলনকারীদের প্রতিহত করতে শত শত রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews