1. admin@bogurapost.com : admin :
৭১ এর পরাজিত শক্তি কোটা আন্দোলনের আড়ালে সারাদেশে ধ্বংসনীলা চালিয়েছে : বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৭১ এর পরাজিত শক্তি কোটা আন্দোলনের আড়ালে সারাদেশে ধ্বংসনীলা চালিয়েছে : বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৩৪২ বার

নিজস্ব প্রতিবেদক

 

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি কোটা আন্দোলনের আড়ালে সারাদেশ ব্যাপী ধ্বংসনীলা চালিয়েছে যা বগুড়াও বাদ যায়নি। এই অপশক্তি কখনই এদেশের ভালো চায়নি। এদেশের উন্নতি হোক তারা চায় না। এই অপশক্তি যারা বাংলাদেশ চায়নি তারা স্বাধীনতা চায়নি, তারা এদেশে জঙ্গি উত্থান ঘটিয়েছিল। তারা বীরমুক্তিযোদ্ধা সংসদ,বঙ্গবন্ধু  ম্যুারাল, আওয়ামীলীগ, ভুমি অফিস, পোষ্ট অফিস ও জজ কোয়াটারে ভাংচুর করে নাশকতা চালিয়েছে।

 

তিনি আরও বলেন, এসব ধ্বসনীলার জন্য নিরোপেক্ষ কমিশন গঠন করা হবে। সেই কমিশন তদন্ত করবে কেন এসব ধ্বসনীলা করা হয়েছে। এসব ধ্বসনীলায় পুলিশের ৩ সদস্যসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে বগুড়ায় এসে ভাংচুর ও অগ্নিসংযোগকৃত অফিসগুলো পরিদশন শেষে কোটা বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে দুস্কৃতিকারী কর্তৃক জেলা সহিংস ঘটনায় বিষয়ে প্রেস ব্রিফিয়ে এসব কথা বলেন।

সাংবাদিকদের  এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, পুরোপুরি স্বাভাবিক হয়ে আসলে কারফিউ প্রত্যাহার করা হবে। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল দাবি বাস্তবায়ন করা হবে। এখন শিক্ষার্থীদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

 

এসময় উপস্থিত ছিলেন, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী ডিআইজি , বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সাংসদ ডা: মোস্তফা আলম নান্নু, বগুড়া-৪ আসনের সাংসদ রেজাউল করিম তানসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাধঁন, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম,পুলিশ সুপার মো: জাকির হাসানসহ প্রশাসনের বিভিন্ন পযায়ে কর্মকতা ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews