1. admin@bogurapost.com : admin :
হত্যার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বগুড়ায় বাম জোটের শোক মিছিল - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

হত্যার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বগুড়ায় বাম জোটের শোক মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩০৬ বার

নিজস্ব প্রতিবেদক

বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বগুড়ার উদ্যোগে শুক্রবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সম্মু্খে র‌্যালি শুরুর পূর্বে বাম গণতান্ত্রিক জোটের বগুড়ার সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক এড. সা্ইফুল ইসলাম পল্টু সভাপতির বক্তব্য রাখেন এবং র‌্যালি শহর প্রদক্ষিণ করে বড়গোলায় শেষ হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ বক্তব্য রাখেন। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য সচিব এড. দিলরুবা নুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বাসদ জেলা নেতা সা্ইফুজ্জামান টুটুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম  বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা নেতা আমিনুল ইসলাম, আব্দুল হা্, নয়া গণতান্ত্রিক গণমোর্চা জেলা নেতা সামসুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ সমাবেশ থেকে বলেন, গত কয়েকদিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলায়-গুলিতে সারাদেশে সংবাদপত্রের খবর অনুযায়ী প্রায় ২ শতাধিক জন, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী ৩ শতাধিক নিরীহ ছাত্র- জনতাকে হত্যা করেছে। এ্ই বর্বর হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় নেতৃবৃন্দ। সারাদেশে বিভিন্ন ছাত্র-শ্রমিক মেস থেকে নিরাপরাধ ছাত্র-শ্রমিককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এ্ গণগ্রেপ্তার বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং হত্যার বিচারসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, কারফিউ প্রত্যাহার, আন্দোলনের সমন্বয়কারীসহ সাধারণ ছাত্রদের নিরাপত্তা প্রদান, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার দাবি জানান। এক্ইসাথে ছাত্র হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার সরকারের পদত্যাগ করার জোর দাবি জানান।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews