1. admin@bogurapost.com : admin :
কাহালুতে ঋনের বোঝা নিয়ে ঝগড়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কাহালুতে ঋনের বোঝা নিয়ে ঝগড়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে ঋনের বোঝায় ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে থানায় আত্নসমর্পণ  করেছে স্বামী । বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার কাহালু  উপজেলার নারহট্র ইউনিয়নের নারহট্র সরদার পাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত স্ত্রী শান্তনা খাতুন(৩০)।  স্বামী উপজেলার লোহনজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাতেম আলী (৩৫)।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার লোহাজাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাতেম আলী এর সাথে নারহট্র সরদার পাড়া পুকুর পাড় এলাকার শাহের আলীর কন্যা মোছাঃ শান্তনা খাতুন এর গত এক যুগ  পূর্বে বিয়ে হয়। সংসার কালে তাদের ২ টি পুত্র সন্তানের জন্ম হয়। অভাব অনাটনের সংসারে তাদের পরিবারে ঝগড়া ঝাটি লেগেই থাকতো। হাতেম আলী সরদার পাড়া পুকুর পাড়ে জনৈক মৎস্য চাষির  পুকুরে  পাহারাদারের  কাজ করতো। এবং ঐ পুকুর পাড়েই পরিবার নিয়ে বসবাস করতো। এক পর্যায়ে হাতেম আলী  ঋণগ্রস্ত হয়ে পড়লে বাড়ি থেকে বের হয়ে  পাবনা জেলায় গিয়ে  শ্রমিকের  কাজ নেন। এদিকে পাওনাদাররা তাঁর বাড়িতে এসে তাঁর স্ত্রীকে টাকার জন্য  চাপ দিতে থাকে । স্ত্রী শান্তনা তাঁর স্বামীকে টাকার কথা  জানালে ১ আগষ্ট ঘটনার দিন বৃহস্পতিবার হাতেম আলী পাবনা থেকে  বাড়ি এসে তাঁর স্ত্রী শান্তনার  সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হলে এক পর্যায়ে ঐ রাতের  কোন এক সময় স্ত্রী  শান্তনাকে গলায় ওড়না পেঁচিয়ে স্বাস রোধ করে হত্যা করে। এসময়  তাঁর ২ সন্তান  তাদের নানার ঘরে অবস্থান করছিলো। স্ত্রীকে হত্যার পর তাঁর বড় ছেলেকে ডেকে  ঘরের চাবি তাঁর হাতে দিয়ে ঘাতক হাতেম আলী ভেরে কাহালু থানায় এসে পুলিশের কাছে  আত্মসমর্পণ করে। সংবাদ পেয়ে কাহালু থানা  পুলিশ ঘটনাস্থল থেকে শান্তনার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহত শান্তনার পিতা শাহেব আলী বাদি হয়ে হাতেম আলীকে আসামী করে ঐ দিনেই কাহালু থানাশ একটি হত্যা মামলা দায়ের করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, যেহেতু আসামী নিজেই থানায় এসে আত্বসমর্পণ করে তাঁর স্ত্রীকে হত্যার কথা শ্বীকার করেছে । আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা  হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews