কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ
কোটা আন্দোলনকারিদের সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় বগুড়ার কাহালুতে রোববার সকালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষােভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টার দিকে শিক্ষার্থীরা রেলওয়ে বটতলায় জমায়েত হয়ে ভূয়া ভূয়া শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে মিছিলটি বাজারের প্রধান সড়ক হয়ে রেলগেট চারমাথা, উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে থেকে কাহালু থানার মুল ফটকে পৌঁছে শিক্ষার্থীরা বেশ কিছু সময় বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষােভ প্রদর্শন করতে থাকে। এসময় থানার মুল ফটক বন্ধ করে পুলিশকে ভিতরে অবস্থান করতে দেখা যায়। মিছিলটি হাইস্কুল রাস্তা দিয়ে আবারো রেলওয়ে বটতলায় এসে সকাল সাড়ে ১১টায় সমাবেশ করে শিক্ষার্থীরা আগামীকাল সোমবার সকাল ১০ টায় একই কর্মসূচি পালনের ঘোষণা করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে মাঠে দেখা যায়নি। এদিকে শিক্ষার্থীদের এ বিক্ষােভের সময় উপজেলা আওয়ামী লীগের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply