নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শহর ও শহরতলীতে ভাংচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া, দিনভর ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র। পুলিশের কয়েক শত টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। দুই আন্দোলনকারীসহ নিহত ৫। আহত শতাধিক। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুপঁচাচিয়ার থানার সামনে কাহালু উপজেলা বীরকেদার মন্ডলপাড়ার নওগাঁ মহাদেবপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনির উদ্দিন (২২) , গাবতলী উপজেলার জিল্লুর রহমান ( ৪৫) সদর উপজেলার হরিগাড়ি এলাকার সেলিম রেজা (৪৫) এবং অপর দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার সকাল থেকে বগুড়া সদর ভুমি অফিসের ভাংচুর ও অগ্নিসংযোগ, ব্রাক ব্যাংকের, দুপচাঁচিয়া ভুমি অফিসের, থানায়, আওয়ামী লীগের অফিসের হামলা, শেরপুর থানায় হামলার চেষ্টা, জেলা আওয়ামী লীগ অফিসের সামনে, বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর কালিতলায় বাসায় ভাংচুর ও লুটপাট করেছে । এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের দত্তবাড়িতে ব্যক্তিগত অফিসে এবং তিনমাথা রেলগেট এলাকায় জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজারের অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। জেলা পরিষদের ডাক বাংলো, বিআরটিসি বাস ডিপোতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়াও মহাসড়ক ও আঞ্চলিক সড়কসহ শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। রোববার বিকেল ৫ টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে দখলে রেখেছে।
অন্যদিকে জেলার সকল উপজেলায় এবং বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। সকাল থেকে শহরের থানা মোড়, বড়গোলা, দত্তবাড়ি ও সাতমাথায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা চালিয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান, আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার,( সদর) সরাফত ইসলাম জানান, আন্দোলনকারীদের হামলায় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। হতাহতের পরিসংখ্যান টা এখন জানানো যাচ্ছে না, পরে জানানো হবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে অর্ধ শতাধিক আহত ভর্তি আছে, কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। নিহত ৩ জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply