1. admin@bogurapost.com : admin :
বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার

নিজস্ব প্রতিবেদক

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এ ঘোষণা দেন সমন্বয়করা।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি বলেছিলেন তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অভ্যুত্থানের পরেও এখনো ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ ভেঙে তা বিলুপ্ত করতে হবে। যদি তা বিলুপ্ত না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকব।

অন্তর্বর্তীকালীন সরকারের সব প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছি। এই সরকারের সামগ্রিক রূপরেখা প্রস্তুত রয়েছে। আমরা খুব শীঘ্রই তা জাতির সামনে প্রকাশ করব। আমরা সমাজে স্থিতিশীলতা-ন্যায়বিচার চাচ্ছি। সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আর সেসব পদক্ষেপের প্রথম ধাপ হলো জাতীয় সংসদ ভেঙে দেওয়া।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, নানা জায়গায় লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্র-জনতার কাছে বলতে চাই এসব ঘটনা প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। কেউ যেন এই আন্দোলনকে নস্যাৎ করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews