বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে কিছুক্ষণ পর মারা যায়। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় সদর থানায় লাগানো আগুন আজ মঙ্গলবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিস নেভায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, সোমবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাত নামা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিল। নিহতের মরদেহ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত হাসপাতালে মগে রাখা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৬৫ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply