কাহালু( বগুড়া) প্রতিনিধি
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীকে
দেশের জন্য কাজ করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন বগুড়া সেনা বাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর খালিদ আল মামুন। গতকাল শনিবার দুপুরে বগুড়ার কাহালু থানা পরিদর্শন কালে তিনি পুলিশ বাহিনীর প্রতি এ আহবান জানান। এসময় বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন পিপিএম, বগুড়া জেলা আনসার ভিডিপি কমানডেন্ট অফিসার ফিরোজ আহমেদ, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ, সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি, র্যাব ১২ এর মণিরুল ইসলাম, কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, ওসি তদন্ত আশরাফুল আলম সহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply