1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্রের পরিচয় চাঁদাসহ বিভিন্ন সুবিধার দাবি : না দেওয়ার আহবান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্রের পরিচয় চাঁদাসহ বিভিন্ন সুবিধার দাবি : না দেওয়ার আহবান

  • আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার
নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সরকার পতনের পর বগুড়াসহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে বগুড়ায় এ আন্দোলনের শিক্ষার্থী পরিচয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের চাঁদা দাবি করে না পাওয়া তাকে মারপিট করেছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় গাড়ি থামিয়ে নানা কারণ দেখিয়ে নগদ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এসব ব্যাপারে রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কতিপয় শিক্ষার্থী পরিচয় দানকারী চাঁদাসহ বিভিন্নসু্বিধা দাবি করে আদায় করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং সচেতনতার লক্ষ্যে এ সংবাদ সম্মেলন করে।আয়োজিত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন জেলার অন্যতম সমন্বয়ক নিয়তি সরকার নিতু।
লিখিত বক্তব্যে বলেন, প্রিয় বগুড়াবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৬ জুলাই কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার অনুমোদিত ১৭ সদস্যবিশিষ্ট  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক কমিটি ব্যতীত বগুড়ায় অন্য কোনো জেলা সমন্বয়ক কমিটি নেই। আমাদের নিকট তথ্য এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে শিক্ষার্থী নামধারী কতিপয় অসাধু চক্র বগুড়ার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হামলা, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। এছাড়া তারা শহরজুড়ে ট্রাফিক কন্ট্রোলের সাথে যুক্ত শিক্ষার্থীদের খাবার, পানি, ক্যাপসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্রয়, রং-ব্রাশ ক্রয় এবং গাছ ক্রয়ের নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ আদায় করছে। যেখানে শুরু থেকে এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ জনতা বা বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছায় সরবরাহ করেছে। এছাড়া আমরা বগুড়াবাসীকে অনেক পূর্বেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম কোন কিছু ক্রয়ের জন্য কারো সাথে কোন টাকা-পয়সা লেনদেন করবেন না। তবে কেউ চাইলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, পানি, গাছ ইত্যাদি দিয়ে সহযোগিতা করতে পারবেন।
আমরা দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, এই সমস্ত  ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এরকম কোনো ঘটনা ঘটতে দেখলে সেনাবাহিনীর পেট্রোল টিমকে ফোন করে তাৎক্ষণিক জানাবেন এবং সেই মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তারা আরো বলেন, গত ৯ আগস্ট সমন্বয়ক সাকিব খান পূর্ণমূল্য পরিশোধ করে এশিয়া সুইটস থেকে দই মিষ্টি ক্রয়ের সময় কিছু অসৎ উদ্দেশ্যে কিছু লোকজন তাদেরকে ঘেরাও করে ভয়ভীতি প্রদর্শন করে দিয়ে মিথ্যা কথা বলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এছাড়া রোববার তাকে এবং সমন্বয়ক নিয়তিকে জোরপূর্বক জিলা স্কুল মাঠে তুলে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছেন এবং মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছেন। যে ব্যক্তি ৯ তারিখে এশিয়াতে তাদের ঘেরাও করে বক্তব্য দিয়েছেন তিনিই আজকে কিছু শিক্ষার্থীদের সাথে নিয়ে সাতমাথায় প্রেস ব্রিফিং করেছেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
সংবাদ সম্মেলনে অন্যান্য সমন্বয়কবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews