1. admin@bogurapost.com : admin :
বগুড়া ধুনটে কৃষককে কোপানোর পর খুচিয়ে চোখ উপড়ে তুলে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া ধুনটে কৃষককে কোপানোর পর খুচিয়ে চোখ উপড়ে তুলে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার ধুনট উপজেলায় মাঠের ভেতর জমি থেকে ঘাস কাটতে নিষেধ করায় ফরিদ উদ্দিন প্রামানিক (৬০) নামে এক কৃষককে কোপানোর পর চাকু দিয়ে খুচিয়ে ডান চোখ উপড়ে তুলে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ফরিদ উদ্দিন প্রামানিক সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের পূর্বপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেন প্রামানিকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের পূর্বপাড়ার ফরিদ উদ্দিন একজন কৃষক। ফরিদ উদ্দিনের ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষীপুর মৌজার বড়িয়া গ্রামে মরা নদীর তীরে ২০ শতক আবাদি জমি আছে। চলতি মৌসুমে ওই জমিতে ফরিদ উদ্দিন ঘাস চাষ করেছেন। এদিকে পূর্ববিরোধের জের ধরে জোড়গাছা গ্রামের পূর্বপাড়ার ছামেদ আলীর ছেলে ফকির প্রামানিক ৯ আগস্ট বেলা ১১টার দিকে ওই জমি থেকে জোরপূর্বক ঘাস কাটতে থাকেন। সংবাদ পেয়ে ফরিদ উদ্দিন ঘটনাস্থলে পৌছে ফকির প্রামানিককে জমি থেকে ঘাস কাটতে নিষেধ করেন। এসময় ক্ষুব্ধ হয়ে ফরিদ উদ্দিনকে কুপিয়ে আহত করার পর চাকু দিয়ে খুচিয়ে ডান চোখ উপড়ে ফেলে ফকির প্রামানিক। তখন ফরিদ উদ্দিনের চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন মারা যান। এ ঘটনায় নিহত কৃষকের ভাতিজা আব্দুল মোমিন প্রামানিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জোড়গাছা গ্রামের পূর্বপাড়ার ছামেদ আলীর ছেলে ফকির প্রামানিকসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, আইনী প্রক্রিয়া শেষে ফরিদ উদ্দিনের মৃতদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews