1. admin@bogurapost.com : admin :
বিভিন্ন হত্যাসহ শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিভিন্ন হত্যাসহ শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের শোক র‍্যালী

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার
নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ শে অক্টোবর লগি বৈঠার তান্ডবে বিএনপির নেতাকর্মীদের হত্যা, শাপলা চত্বরে হেফাজতে নির্যাতন ও হত্যা, ২০১৮ সালে ছাত্র জনতাকে হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়া জেলা ছাত্রদলের শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালীটি বের হয়ে জলেশ্বরীতলা থেকে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকল হত্যাকান্ডের বিচার দাবিতে র‍্যালীতে অংশগ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন, বিএনপি নেতা সহিদ উন নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে বক্তারা বলেন, সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews