1. admin@bogurapost.com : admin :
চাকরি জাতীয়করণ দাবিতে বগুড়ায় আনসার সদস্যদের বিক্ষোভ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

চাকরি জাতীয়করণ দাবিতে বগুড়ায় আনসার সদস্যদের বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০২ বার

নিজস্ব প্রতিবেদক 

চাকরি জাতীয়করণের এক-দফা দাবিতে বগুড়ায় সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন। বৈষম্য বিরোধীরা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে। তাৎক্ষণিক কর্মকর্তার আশ্বাসে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়। প্রায় চার ঘন্টাব্যাপী বাহিনীর পোশাক পরেই আনসার সদস্যদের বিক্ষোভ করতে দেখা যায়।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা বিক্ষোভ শুরু করে। তারা এক-দফা দাবির স্লোগানে শহরের সাতমাথা হয়ে মালতিনগর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভ নিয়ে আনসার সদস্যরা কার্যালয়ের ভেতরে ঢুকলে তাদের কাছে ছুটে যান জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। সঙ্গে ছিলেন সারিয়াকান্দি উপজেলা আনসার কর্মকর্তা রাকিবুল হাসান, বগুড়া সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইদুল ইসলাম, শাজাহানপুর উপজেলার টিআই সোহাগ মিলন, সোনাতলা উপজেলার টিআই নাসিমুল ফেরদৌস, দুপচাঁচিয়া উপজেলার টিআই সোহেল রানা।

বিক্ষোভকারীরা তাদের দাবি উপস্থাপন করলে যৌক্তিক উল্লেখ করে কর্মসূচিতে সমর্থন দেন জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। বিক্ষোভে আসা আনসার সদস্যের মিষ্টি ও পানি খাওয়ানো হয়। জেলা কমান্ড্যান্টের আশ্বাসে আনসার সদস্যরা কাজে ফিরে যান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আনসার সমন্বয়ক মেডিকেল ক্যাম্পের পিসি আজাহার আলী, আরিফুর ইসলাম, সুজন আলী, সাইদুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, আলী আকবর প্রমুখ। বক্তারা বলেন, আমরা প্রশিক্ষিত আনসার সদস্য। নিরাপত্তার স্বার্থে সশস্ত্র পাহারা দিই। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে আমরাও একসাথে দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews