1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিএনপি নেতা নিহতের ঘটনায় শেখ হাসিনা, জয়সহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিএনপি নেতা নিহতের ঘটনায় শেখ হাসিনা, জয়সহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৫৭ জনের নাম উল্লেখ করে আরও একটি  হত্যা মামলা করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেছেন নিহত বিএনপি নেতা জিল্লুর রহমান সরদারের স্ত্রী খাদিজা। মামলায় ১৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার নামে বগুড়ায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে নিহত জিল্লুর রহমান সরদারের স্ত্রী এ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায়

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে শেখ হাসিনার ছেলে  সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান কামাল, সাবেক আই জি পি আব্দুল্লাহ আল মামুন, কাহার আকন্দ, সাবেক মন্ত্রী পলক, হাসানুল হক ইনু, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ, অপু উকিল, এস এম কামাল, শামীম ওসমান, নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, গাবতলী-৭ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সহ সভাপতি  টি জামান নিকেতা, সাবেক স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু রয়েছেন। এছাড়াও বাকি আসামিদের অধিকাংশ  বগুড়া ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিল্লুর রহমান সরদার।

উল্লেখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৪টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews