1. admin@bogurapost.com : admin :
শেখ হাসিনাসহ বগুড়ার তিন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনাসহ বগুড়ার তিন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের 

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৯৫ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ায় দর্জিশ্রমিক নিহত হওয়ার ঘটনায় মো. শিমুল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে বগুড়ার তিন সাংবাদিককেও।
তারা হলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জে এম রউফ। তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও ককটেল ও পেট্রলবোমা হামলার অভিযোগ আনা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসব তথ্য নিশ্চিত করেছেন।
 মঙ্গলবার রাতে(২৭ আগস্ট)  বগুড়া সদর থানায় ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন শিমুলের স্ত্রী শিমু বেগম। আর এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ নিয়ে বগুড়ায় গত ১১ দিনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা দায়ের করা হলো।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের প্রধান সড়ক ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, রাগেবুল আহসানসহ চারজনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, কাটারাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। এসময় ছাত্র-জনতার মিছিলে ককটেল ও পেট্রলবোমা হামলা করেন ওই তিন সাংবাদিকসহ এজাহারভুক্ত ৩৩ জন। মামলার অভিযোগ আরও বলা হয়েছে, হামলার সময় শিমুল ছাত্র-জনতাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান, বগুড়া পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান, আবদুল মতিন সরকারসহ অন্য আসামিরা। বুকে গুলিবিদ্ধ হয়ে শিমুল মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থল থেকে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ জানান, ১৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এ পর্যন্ত ৬ টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫ টি হত্যা এবং একটি হত্যা করার চেষ্টা অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews