1. admin@bogurapost.com : admin :
শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে: ড. ইউনূস - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে: ড. ইউনূস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে বলে পরামর্শ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

এ সময়, সবসময় সরকারের ওপর ভরসা না করে নিজের টাকায় ব্যবসা করার পরামর্শও দেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যতদিন আছি, ততদিন আপনাদের সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাব। সবসময় সরকারের ওপর ভরসা করবেন না। নিজের টাকায় ব্যবসা হবে। কিন্তু মুনাফা থাকবে না। মেকিং মানি ইজ হ্যাপিনেস। বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ মাচ মোর হ্যাপিনেস।’

মধ্যম আয়ের দেশ হয়ে গেলে, অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। তবে সেই দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এটা জেনেই রাস্তায় নেমেছিল যে, নাও ফিরতে পারে বাড়িতে। প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করে গেছে।

তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তারা এ সুযোগ না করে দিলে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে এগিয়ে যেতে হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews