1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো: রিয়াদ হোসেন (১৬) । সে ওই এলাকার মৃত তারা প্রামানিকের ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে  কৈচর মাদ্রাসা মাঠে রক্তাক্ত অবস্থায় এক কিশোর পড়ে আছে। তখন সেখান থেকে কয়েক ছেলে কিশোরকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিশোরের নাম রিয়াদ। তার শরীরের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews