1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার

নিজস্ব প্রতিবেদক

 

কয়েক আগে বিলুপ্ত করা বগুড়া জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ও শহর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠণের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গুলো অনুমোদন করেছেন।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে বগুড়া জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সদস্য সচিব আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়াও আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমান সন্ধানকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদল এবং  বগুড়া শহর শাখায় এসএম রাঙ্গাকে সভাপতি ও আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উভয় কমিটি ২ সদস্য বিশিষ্ট করা হয়েছে। উভয় কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসরাম শুভকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিসক সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews