নিজস্ব প্রতিবেদক
বগুড়াস্থ গাইবান্ধা এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নতুন অঙ্গ সংগঠন ( গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশন) এর আহবায়ক কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
সোমবার দুপুরে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি এটিএম রশিদুল ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের উপদেষ্টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কাহালু মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর অর রশিদ, জিলা স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম, সংগঠনের সহ সভাপতি এটিএম মশিউর রহমান রাসেল, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক, এসএম জাকির হোসেন, আব্দুর রাজ্জাক রনি, মাহবুবুর রহমান, রুহুল আমিন ডেভিট, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর প্রমুখ। শেষে তিন মাসের জন্য আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। শেষে গাইবান্ধা জেলার দুই কৃতি শিক্ষার্থী এস.এস.সি২০২৪ এর কৃতি শিক্ষার্থী ( মোঃ শামসাদ মালিক সাম্য (সর্বোচ্চ নম্বর প্রাপ্ত) ও সাদাত সাদমান সিফাতকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় গাইবান্ধা জেলার সকল উপজেলার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply