1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে গরুচুরি করার সময় গণপিটুনিতে নিহত ১, পিকআপে আগুন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শেরপুরে গরুচুরি করার সময় গণপিটুনিতে নিহত ১, পিকআপে আগুন

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শেরপুরে গরুচুরি করার সময়  গণপিটুনিতে আসিফ(৪২) নামের একজন নিহত।  উপজেলার শুবলী গ্রামে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় তার পিকআপ আটক করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত আসিফ শেরপুর উপজেলার মহিপুর কলোনীর মৃত ফজল প্রামানিকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা। বুধবার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে উক্ত গ্রামে নিহত আসিফসহ আরও ৩/৪ জন গরু চুরি করার জন্য পিকআপ নিয়ে যায়। সেখান থেকে একটি গরু চুরি করে পিকআপে তুলে নিয়ে আসার সময় এলাকাবাসী বুঝতে পারে। তখন এলাকাবাসী ধাওয়া করলে পিকআপ থেকে পালানোর সময় আসিফ রাস্তায় পড়ে যায়। অন্যরা পালিয়ে যায়। তখন বিক্ষুব্ধ এলাকাবাসী পড়ে যাওয়া আসিফকে মারপিট করে এবং পিক আপেনআগুন দিয়ে পুড়ে দেয়। বুধবার ভোরে সংবাদ পেয়ে মরদরহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews