1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আবারও পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আবারও পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ বার
নিজস্ব প্রতিবেদক

আবারও বগুড়ায় বাড়ির ভিতরে থাকা পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। শনিবার দুপুরে শহরের ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর বা‌ড়ি‌তে বিস্ফোরণটি হয়। তবে, এ ঘটনায় কেউ নিহত বা আহত না হলেও ঘরের টিনে চালা উড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম।

জানা গেছে, শহরতলীর ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে বাড়িতে পটকা তৈরির কাজ শুরু করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। হঠাৎ করে দুপুরে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের চালা উড়ে গিয়ে বাইরে পড়ে।
পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে গি‌য়ে‌ছিলেন। খোকনও বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, প্রচন্ড রোদ এবং গরমে বিস্ফোরণটি হতে পারে এবং ঘটনার পর ‌থেকেই খোকন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দির মালতিনগর এলাকায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে বাড়িটির টিনশেড ও তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে চার নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা নামে এক স্কুল ছাত্রী মারা যায়। এরপর থেকে এলাকাবাসী পটকা কারখানা বন্ধে দাবি জানিয়ে আসছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews