1. admin@bogurapost.com : admin :
গুলিবিদ্ধ বগুড়ার স্কুলছাত্র রাতুলকে আর বাঁচানো গেল না  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গুলিবিদ্ধ বগুড়ার স্কুলছাত্র রাতুলকে আর বাঁচানো গেল না 

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার
নিজস্ব প্রতিবেদক
গুলিবিদ্ধ বগুড়ার রাতুলকে আর বাঁচানো গেল না। অবশেষে মৃত্যুর কাছে হার মানল বগুড়ার ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ ইসলাম রাতুল। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রাতুল আহত হয়েও বাঁচার জন্য হাসপাতালের বেডে শুয়ে থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে। কখনো ভালো হয়ে বাসায় যাব, আসলে কি ভালো হব এসব বলেছে তার বাবা মাকে।
নিহত রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
এসব তথ্য নিশ্চিত করে রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্রজনতার বিক্ষোভে ছিল রাতুল। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রজনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল, সে সময় পুলিশের এলোপাথাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। প্রায় একমাস ২০ দিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোরে হাসপাতালে মারা যায় রাতুল।
তিনি আরও জানান, বারোটার পর দিকে হাসপাতাল থেকে রাতুলের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে জানাজা শেষে রাতুলের মরদেহ নেয়া হবে বগুড়া শহরের হাকির মোড় এলাকায়।
এর আগে, রাতুলের মা বলেছিলেন, গত ৫ আগস্ট বাড়ি থেকে আন্দোলনে যাওয়ার আগে রাতুলকে বলেছিলাম, বাবা বিকালের নাস্তা খেয়ে যাও। জবাবে ছেলে বলেছিল, ‘দেখি স্বৈরাচার হাসিনার শেষ পরিণতি কি হয়। শুধু দোয়া করো যেন সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি।
রাতুলের স্বজনরা আরও জানান, দুপুর ১২টার পর হাসপাতাল থেকে রাতুলের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে। সেখানে জানাজা শেষে রাতুলের মরদেহ নেয়া হবে বগুড়া শহরের ঘোন পাড়ায় তার নিজ বাড়িতে। পরে বগুড়া শহরের হাকির মোড এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews