বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে আফছার আলী(৫৫) নামের এক অটোরিকশা চালককে স্থানীয় রেজাউল ইসলাম ছুরিকাঘাত করে হত্যা করেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউপির কমলাচাপড় এলাকায় এ ঘটনায় ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আফছার কমলাচাপড় এলাকার মৃত সবের উদ্দিনের ছেলে। এতে রেজাউল ইসলাম(৩৫) ও আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উপজেলার কমলাচাপড় এলাকায় পুর্বশুক্রতার জের ধরে স্থানীয় রেজাউল ইসলাম কর্তৃক আফছার আলীকে চাকু দিয়ে আঘাত করে। উক্ত আঘাতের ফলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। তখন স্থানীয় লোকজন কর্তৃক রেজাউল ইসলামকে আটক করে। পরে আসামী আহত হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উক্ত রেজাউল মানসিক রোগী বলে জানা গেছে। উক্ত ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
Leave a Reply