1. admin@bogurapost.com : admin :
বগুড়া নন্দীগ্রামে লুন্ঠিত গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া নন্দীগ্রামে লুন্ঠিত গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ সড়কে গভীর রাতে পিকআপ নিয়ে ঘুরতো একটি সংঘবদ্ধ চোর চক্র। সুযোগ বুঝে বাড়ি ও গোয়াল ঘরের সিঁধ কেটে গরু লুট করে হাটে বিক্রি করতো। আলোচিত গরু চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
 শনিবার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাটে চোরাই গরু বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। চোর চক্রের সদস্যরা হলো- বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত মাজেদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪২) ও শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে নন্দীগ্রাম পৌর সদরের বৈলগ্রাম মহল্লার সোহরাব হোসেন বাবলুর ঘরের সিঁধ কেটে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের নয়টি গরু চুরি হয়। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা দায়েরের পরই অভিযানে নামে পুলিশ। থানার ওসি মো. তারিকুল ইসলাম নিজেই ঘটনার তদন্ত করছেন। তথ্য প্রযুক্তির ব্যবহারে চুরির ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করার পর ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তারা চোরাই গরু বিক্রি করতে গিয়েছিল। গ্রেপ্তারকৃতরা গরু চুরি চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা চারটি গরুর মালিকানা যাচাই করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews