1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার
কাহালু প্রতিনিধি
বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৪৫)
নামের এক জেলে শ্রমিক  প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কাহালু রেলস্টেশন প্লাটফরমে এ ঘটনা ঘটে।
 জানা গেছে, রাত সাড়ে ১২ টার দিকে সান্তাহার গামী বুড়িমারী এক্সপ্রেস কাহালু ষ্টেশন অতিক্রম করার সময় অসাবধানতা বশতঃ স্বপন কুমার রেললাইন পারা পারের  সময় এ দুর্ঘটনায়  প্রাণ হারান। সে বগুড়া সদর ইউনিয়নের এরুলিয়া বানদীঘি গ্রামের তরুনী কুমারের ছেলে। কাহালু স্টেশন এলাকায় জেলে শ্রমিক হিসেবে বসবাস করতো।
 কাহালু স্টেশন মাস্টার সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সান্তাহার রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় স্বপন কুমারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews