1. admin@bogurapost.com : admin :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে ১১ বছর পর শেখ হাসিনার নামে মামলা - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে ১১ বছর পর শেখ হাসিনার নামে মামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে ১১ বছর পর  মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বিএনপির অভিযোগ, দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে গৃহবন্দি করে রাখা হয়েছিল। সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এরই মাঝে বিএনপি চেয়ারপারসনকে হত্যাচেষ্টা চালানো হয়।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ফলে ওই দিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews