1. admin@bogurapost.com : admin :
ঢাকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,নিহত ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ঢাকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,নিহত ৩

  • আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়।

এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews