বগুড়ার কাহালুতে তাছনিয়া আফরোজ তানহা (১২) নামের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার রাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে উপজেলার ডেপুইল গ্রামের আবু তাহেরের মেয়ে। প্রতিদিনের ন্যায় তানহা রাতের খাবার খেয়ে তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় তানহা শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে দরজা খুলতে দেরি করায় বাবা মার সন্দেহ হলে তানহা কে ফ্যানের সাথে ঝুলতে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান তানহার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় তনহার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply