1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় কবি সুলতান স্যান্নালের ওপর হামলা, লেখকচক্রের সভাপতি ইসলাম রফিকের বিরুদ্ধে অভিযোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় কবি সুলতান স্যান্নালের ওপর হামলা, লেখকচক্রের সভাপতি ইসলাম রফিকের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কবি সুলতান স্যান্নালের ওপর হামলার অভিযোগে লেখকচক্রের সভাপতি ইসলাম রফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত রোববার রাতে বগুড়া সদর থানায় এ অভিযোগ করা হয়, যেখানে ইসলাম রফিক, সদস্য সাফওয়ান আমিন এবং অজ্ঞাত চার-পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

সুলতান স্যান্নাল অভিযোগে উল্লেখ করেন, ইসলাম রফিক গত ১৬ বছর ধরে বগুড়া লেখকচক্রের সভাপতির পদ দখল করে রেখেছেন। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পুনরায় ঐ পদ ধরে রাখার চেষ্টা করেন। এই বিষয়টি নিয়ে ফেসবুকে বিস্তারিত পোস্ট দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১০টার দিকে অজ্ঞাত ভাড়াটে লোক দিয়ে তার ওপর হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। স্থানীয় বাসিন্দারা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন।

সুলতান স্যান্নাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুরের তজমাল হকের ছেলে। তার প্রকৃত নাম সুলতান হোসেন, তবে পাঠক মহলে তিনি সুলতান স্যান্নাল নামে পরিচিত।

তিনি জানান, রোববার রাতে তিনি কয়েকজন কবি-সাহিত্যিক বন্ধুর সঙ্গে বগুড়া শহীদ খোকন পার্কে গল্প করে বাড়ি ফিরছিলেন। সাতমাথার টেম্পল রোডের সামনে পৌঁছালে সাফওয়ান আমিন তাকে ডাক দেন। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের জের ধরে তিনি হামলার শিকার হন।

বগুড়া লেখকচক্রের সভাপতি ইসলাম রফিক সাংবাদিকদের জানান, তিনি সুলতান স্যান্নালের ওপর হামলা বা মারপিটের বিষয়ে কিছু জানেন না।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে আইান ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews