1. admin@bogurapost.com : admin :
করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানে মিলল ৩ কোটি টাকার ভারতীয় কাপড় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানে মিলল ৩ কোটি টাকার ভারতীয় কাপড়

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’)লালমনিরহাটের ১৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজায় চোরাইপথে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান থেকে প্রায় সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও পাঞ্জাবি উদ্ধার করেছে।

সোমবার(১৪ অক্টোবর) দুপুরে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পরে আটককৃত মালামালে অমোচনীয় কালি দ্বারা সীল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমা করা হয়। এর আগে রবিবার মধ্য রাতে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান আটক এবং ভারতীয় এসব মালামাল উদ্ধার করে।

বিজিবি’র বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,  ১৫ বিজিবির অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকার উদ্দেশ্যে যাবে। এ প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহলদল লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে।

পরে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহলদল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামিয়ে চলে যেতে থাকে। বিজিবি টহলদল গাড়ীটির পিছু ধাওয়া করে। পরবর্তীতে গাড়ীটি রাত ১২ টার দিকে তিস্তা টোল প্লাজায় পৌছালে বিজিবি টহলদল গাড়ীটিকে আটক সক্ষম হয়।

আটককৃত কাভার্ড ভ্যানটিতে ১৫ বিজিবি কার্যালয়ে আনয়ন করে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে কাভার্ট ভ্যান থেকে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ি, ১০০০টি প্যান্ট পিস এবং ১৪৭৯ টি পাঞ্জাবি জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য তিন কোটি ঊনিশ লক্ষ টাকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews