1. admin@bogurapost.com : admin :
বগুড়ার দু’টি কলেজ থেকে কোন শিক্ষার্থীই পাশ করেনি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার দু’টি কলেজ থেকে কোন শিক্ষার্থীই পাশ করেনি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৩ বার
নিজস্ব প্রতিবেদক
এবারের এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুটি কলেজ থেকে কোন পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। কলেজগুলো হলো-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ, গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ।
জানা যায়,  রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ থেকে ১৬ জন এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে ৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
মঙ্গলবার সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশিত হলে সেখানে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে অংশগ্রহণ কারী কোন শিক্ষার্থী কৃতকার্য হয়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী জানান, জেলার শহরের কলেজগুলো শতভাগ পাশ এবং গ্রামের কলেজগুলোতে ৮০ শতাংশ পাশের হার।  আর
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজের কোন শিক্ষার্থী পরীক্ষায় পাশ না করায় দুঃখ জনক বিষয়। কেন কোন শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলেজ কতৃপক্ষের কোন গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews