1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত জিল্লুর হত্যা মামলায় পিপি সুজন কারাগারে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত জিল্লুর হত্যা মামলায় পিপি সুজন কারাগারে 

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন চাইলে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, পিপি সুজন জিল্লুর রহমান হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাকে আমরা বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার গোরদহ এলাকার জিল্লুর সরদার। এই হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ আরও অনেকের নামে গত ২৫ আগস্ট বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জিল্লুরের স্ত্রী খাদিজা খাতুন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews